হবিগঞ্জে অটোরিক্শা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ১
দৈনিক জনতার দেশ ডেস্ক :হবিগঞ্জ–বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী শরীফ মিয়া (৩০)। সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত সৌরভ মিয়া ও ফরহাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






