মালনীছড়া চা-বাগান মদ সহ আটক মোদী
দৈনিক জনতার দেশ ডেস্ক :সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগান থেকে ৪২ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক বেলা আড়াই টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার তারাপুর চা বাগান (বাদামউড়া) এলাকার বাবু লাল মোদির ছেলে নয়ন মোদি (৩৫)।
পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক বেলা আড়াই টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগানের ১২ নম্বর সেকশনের চিতলমাটি পয়েন্টে অভিযান পরিচালনা করে ৪২ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






