সৈয়দ আবু হানিফ সাদির ওয়ালীমা সু সম্পন্ন হয়
এস এম আজহার : ইসলামী শরীয়তের পরিভাষায় ওয়ালীমা সম্পন্ন করা খাছ সুন্নাত। মাওলানা সৈয়দ আবু হানিফ সাদি বিবাহত্তোর ওয়ালীমা সম্পন্ন করেন ১৭ডিসেম্বর বুধবার। সূচনা কমিউনিটি সেন্টার (বিএডিসি) তে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উক্ত ওয়ালীমা করা হয়। বর মাওলানা আবু হানিফ সাদি জকিগঞ্জ থানার পূর্ব শহীদাবাদ গ্রামের সৈয়দ সিরাজ উদ্দীন ও রওশন আরা তপাদার তাদের পুত্র। এবং কণে মুনতাহা জান্নাত জকিগঞ্জ থানার শাহজালালপুর গ্রামের হাফিজ আবদুস সালাম ও কূলসুমা আক্তার তাদের কণ্যা। ওয়ালিমা অনুষ্ঠানে বর-কণে পক্ষের আত্নীয় স্বজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও লেখক এবং মুরব্বিদের উপস্থিতিতে ওয়ালিমা প্রাণবন্ত হয়ে ওঠে।
এ উপলক্ষ্যে সাদি-মূনতাহা “ওয়ালিমা স্নারক মুয়ানাকা” বিশেষ প্রকাশনা ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে মুয়ানাকা প্রকাশিত হয়। মাওলানা সৈয়দ আবু হানিফ সাদি যেন আদর্শ স্বামী – স্ত্রী হিসেবে জীবন-যাপন করতে পারেন সেই দোয়া সবার কাছে কামনা করেন এবং ওয়লিমা স্নারক মুয়ানাকা সম্পাদক ও ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট সহ প্রকাশনায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






