গোলাপগঞ্জে গরীব ও অসহায় দু‘শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের সাদকা এইড ফান্ডেশন এবং তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এর পূর্বে শতাধিক নলকূপ, শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরন করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জগজাপ পশ্চিমবাড়িতে সাদকা এইড ফান্ডেশনের উদ্যোগে ৯২টি পরিবার এবং তাদের পরিবারের উদ্যোগে আরোও ১৪৫টি অসহায় পরিবার মধ্যে মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবক ওলি হোসেনের সঞ্চালনায় উপস্থিতি ও বক্তব্য রাখেন-আখতার হোসেন, হামজাউল হক সহ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিগন।
উপহার সামগ্রী মধ্যে ছিল চাউল ১৪ কেজি, চানা ২ কেজি, ডাইল ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, আলু ৫ কেজি, চিনি ১ কেজি, লবন ১কেজি, খাজুর ১কেজি, তৈল ৫ লিটার।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






