উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরক উদ্ধার
দৈনিক জনতার দেশ ডেস্ক :সিলেটের সীমান্ত পাড়িয়ে দিয়ে ভারত থেকে চোরাই পথে আসছে উচ্চ ক্ষমতার বিস্ফোরক। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় সময় বিস্ফোরক ধরা পড়লেও এর নেপথ্যে থাকা কারিগর সবসময় থেকে যায় ধরাছোঁয়ার বাহিরে।
এবার র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে সিলেটের জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জের রায়গ্রাম যাত্রী ছাউনির পেছন থেকে পলিথিন মোড়া অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। রবিবার (১৫) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর রয়েছে। এসময় কাউকে খুঁজে পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত বিস্ফোরক সিলেটের জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রির মাধ্যমে হস্তান্তর করে র্যাব।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






