শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৮টি ফ্লাইট বাতিল
দৈনিক জনতার দেশ ডেস্ক :মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার ইতিবাচক পরিবর্তন না হওয়ায় ফ্লাইট চলাচলে স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
এদিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৫টি অ্যারাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো।
আগের দিন সোমবার বাতিল হয়েছিল ৫টি ফ্লাইট, সচল ছিল ১৩টি।
তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ২৭৭ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






