ফ্যাসিস্টদের দোসর জামায়াত নেতা, মাদকসেবি উজ্জল ও রেদোয়ান কারাগারে

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিএনপি নেতার উপর আক্রমণকারী ফ্যাসিস্ট যুবলীগ কর্মী বর্তমান নব্য জামাত নেতা ইসমাইল হোসেন উজ্জল ও রেদোয়ান আহমদের জামিন নামঞ্জুর করেছে সিলেট দায়রা জজ আদালত।
মঙ্গলবার (১১ মে) সিলেট দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগসুত্রে জানাযায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করায় ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক এহিয়া আহমদ দুলাল প্রতিবাদ করিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়রী দায়ের করেন যাহার নং-৮১৭,।
নির্বাচনের দিন উৎসুক জনতা বিজয় মিছিল বাহির করলে জামাত নেতা মাদকসেবী উজ্জ্বল তার সহযোগীদের নিয়ে মিছিলে আক্রমণ করে বেশ কয়েকজন কে আহত করে।
এর জের ধরে ১লা মে বিএনপি নেতা রাতে নিজ মালিকানাধীন এসএসটি ভেরাটিজ“ষ্টোর বন্ধ করে বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে বিবাদী মাদকসেবী জামাত নেতা উজ্জ্বল গংরা রাস্তায় চাকু দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক ভাবে আহত করে।
পরে স্থানীয় জনতা বিএনপি নেতা দুলালকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থা বেশী খারাপ হওয়ায় ওসমানী মেডিকেল কলেজ চিকিৎসা নেন।
এ বিষয়ে দুলাল আহমদ বলেন-ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয় দাতা গুপ্ত জামায়াত জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করছে। আবার মুখে ইসলাম অন্তরে মুনাফেকি লালন করছে। নইলে মাদকসেবী উজ্জ্বল গংদের আশ্রয় দিত না।





