সিলেটে আবাসিক হোটেল থেকে চার নারী আটক
জিবি সময় অনলাইন ডেস্ক :সিলেট মহানগর পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- মুন্নি আক্তার (৩০), তৃষা (২৯), বিবি কুলসুমা (২৬) ও মুন্নি আক্তার (২২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার আওতাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেলের ২য় ও ৩য় তলা থেকে অসামাজিক কাজের দায়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






