ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে কাতার
জিবি সময় অনলাইন ডেস্ক :কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে।
এ হামলায় কোনো হতাহত হয়নি বলেও তারা নিশ্চিত করেছে।
এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটির ওপর প্রবল ও ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান, সর্বশক্তিমান আল্লাহ এবং ইরানের ঈমানদার, গর্বিত জনগণের ওপর নির্ভর করে, তার ভূখণ্ডের অখণ্ডতা, সার্বভৌমত্ব কিংবা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব অবশ্যই দেবে।
সিএনএনের বরাতে একাধিক সূত্র জানিয়েছে, ইরান যখন কাতার ও ইরাকের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন কাতার ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত মার্কিন কর্মকর্তারা ‘ডাক অ্যান্ড কভার’ অবস্থানে চলে গেছেন।
সূত্রগুলো জানায়, ‘ডাক অ্যান্ড কভার’ হলো একটি নিরাপত্তামূলক পদ্ধতি, যা তাৎক্ষণিক বিপদের সংকেত পাওয়া গেলে নেওয়া হয়।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






