সিলেটে ১৪ প্রতিষ্ঠানে পৌনে ৮ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ
দৈনিক জনতার দেশ ডেস্ক :নবায়ন, ছাড়পত্রবিহীন এবং শর্ত ভঙ্গের কারণে ১৩টি ডায়গনস্টিক সেন্টার, ১টি রাইছ মিলে ৭ লাখ ৭৪ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিয়ানীবাজার ডায়বেটিকস সেন্টার অ্যান্ড ডায়গনস্টিক, উপজেলার চারখাই মাল্টিকেয়ার হসপিটাল, সিলেট সদরে লামাবাজার মেট্রো মেডিকেয়ার ক্লিনিক, দক্ষিণ সুনামগঞ্জের মেসার্স সততা অটো সিদ্ধ রাইছ মিল, জাউয়া বাজারের নিউ জনসেবা কম্পিউটারাইজড ডায়গনস্টিক সেন্টার, বিয়ানীবাজার উপজেলার নিউ লাইফ জেনারেল হাসপাতাল, মধুশহীদ নিরাময় পলি ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার, তালতলার পার্ক ভিউ হেলথ কেয়ার প্রাইভেট লি., জিন্দাবাজারের সিলেট ডায়বেটিকস অ্যান্ড জেনারেল হসপিটাল, রিকাবীবাজারের দি মেডিনোভা ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বিয়ানীবাজার উপজেলার দি মেডি এইড ডায়গনষ্টিক সেন্টার, সিলেট মধুশহীদ এলাকার শাহজালাল হসপিটাল, সিলেট গার্ডন টাওয়ারের ইস্টিমজ হেলথ কেয়ার (বিডি) লিঃ, এবং জৈন্তাপুর উপজেলার দি জৈন্তা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর সিলেটরে পরিচালক মো. ফেরদৌস আনোয়ার’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা স্বাস্থ্য সম্পর্কিত এসব প্রতিষ্ঠানের ওপর সরেজমিন তদন্ত করি। তারপর তাদের প্রতিষ্ঠানের নবায়ন এবং শর্তভঙ্গসহ পরিবেশগত বিভিন্ন কারণে যেসব ত্রুটি পাওয়া যায়, তারই আলোকে ক্ষতিপূরণ আরোপ করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সরকারি আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই, অন্যথায় আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






