অসুস্থ যুবদল নেতা নুরান চৌধুরীর খোঁজ নিতে বাড়িতে এমপি এমরান চৌধুরী

নিউজ ডেস্ক : গোলাপগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরান চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে আজ সন্ধ্যায় তাঁর বাড়িতে যান সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সাক্ষাৎকালে এমপি এমরান আহমদ চৌধুরী নুরান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি নুরান চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, সমাজসেবক টিটু চৌধুরী এবং ডা. রাফি আহমদ চৌধুরী।
নুরান চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে এমপি এমরান আহমদ চৌধুরীর এ খোঁজখবর নেওয়াকে মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা নুরান চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।




