ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
দৈনিক জনতার দেশ ডেস্ক :ইরাকের আনবার প্রদেশে দেশটির শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিএমএফ-এর আনবার অপারেশনস কমান্ডারও রয়েছেন।
এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সূত্রগুলো।
পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তারা এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছে, দায়িত্বে থাকা অবস্থায় সদস্যদের ওপর একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে।
পিএমএফ মূলত শিয়া-প্রধান আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি ছাতার মতো সংগঠন, যা পরে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে একীভূত করা হয়। এ সংগঠনের অন্তর্ভুক্ত কয়েকটি গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে।
সূত্র: আল জাজিরা
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






