গোলাপগঞ্জে ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ পিকআপ আটক
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে অবৈধভাবে ভারতীয় মসলা পাচারের সময় একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের খালপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে দ্রুতগতিতে বাজারের ভেতর দিয়ে চলাচল করছিল পিকআপটি। এতে অল্পের জন্য কয়েকজন পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাড়িটির গতিরোধ করেন। এ সময় চালক পালিয়ে যায়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জুবায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে। এ সময় গাড়ি থেকে ভারতীয় জিরা ও এলাচসহ বিপুল পরিমাণ মসলা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন






